ডিএসইর ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৩৫ কোটি ৭ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৬৮টি লেনদেনে ৮২ লাখ ৭৭ হাজার ৫৭৪টি শেয়ার হাতবদল হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্-এর, যার পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস, যার লেনদেনের পরিমাণ ৯ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক, যার ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৩ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসি ১ কোটি ৯৮ লাখ টাকা।
