বুধবার, নভেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১০ নভেম্বর) ব্লক মার্কেটে ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ৩ হাজার ১৭৬ টি শেয়ার ৬৮ বার হাত বদলের মাধ্যমে ৪৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪৩ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ সায়হাম টেক্সটাইলের ৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *