বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ৫০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সালভো কেমিক্যাল, ফার্মা এইড, আফতাব অটো এবং ই-জেনারেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *