সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
আজকের সংবাদ

দর পতনের শীর্ষে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৬.২৫ শতাংশ, দাঁড়িয়েছে ৪ টাকা ৫০ পয়সায়।

আর ১ টাকা ২০ পয়সা বা ৫.৯৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, দিনশেষে যার দর দাঁড়ায় ১৮ টাকা ৯০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস ৫.৮৮ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৫.৬৬ শতাংশ, আজিজ পাইপস ৫.২৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৪১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৪.৪১ শতাংশ, শমরিতা হসপিটাল ৪.৩০ শতাংশ এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান ৪.২৯ শতাংশ কমেছে।\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *