বুধবার, জুলাই ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির পর্ষদ সভাটি আগামী ২৮ জুন, শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের বিষয়টি আলোচনায় আসবে। পর্ষদ অনুমোদন দিলে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।
এছাড়া, ওই সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
একই সঙ্গে সভায় ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে। পর্ষদ অনুমোদন দিলে সেটিও প্রকাশ করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *