বুধবার, নভেম্বর ১১, ২০২৬
আজকের সংবাদ

পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ দিল বিএসইসি

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : কমিশনের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

কমিশন সভায় উক্ত শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ লক্ষ্যে কমিশনের ১৪ জানুয়ারি ২০২১ তারিখের Directive No. BSEC/CMRRCD/2021-386/03 এবং এর পরবর্তী সংশোধনীসমূহে প্রয়োজনীয় সংশোধন এনে নতুন নির্দেশনা জারির সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দেশনা জারির তারিখ হতে বিষয়টি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *