পুঁজিবাজারে দরপতন শতাধিক কোম্পানির, কমেছে লেনদেনের পরিমাণও
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে দরপতন হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দর কমেছে। একই সময়ে শেয়ার লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় কমেছে।
সূত্র জানায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ৩ দশমিক ৭৯ পয়েন্ট। আজ বাজার শেষে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরীয়াহ সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট ৫৭৭ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।
এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৬৪টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৫৮টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বাকি ১০২টি কোম্পানির শেয়ার দর আজ কমেছে।
