বুধবার, জুন ১০, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন প্রায় ৭০০ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার। তবে টাকা লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে অবস্থান করছে।

মূল সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচকও কমেছে ৩.০৩ পয়েন্ট। আর ডিএসইএস বা শরিয়াহ সূচক কমেছে ২ দশমিক ৮৬ পয়েন্ট।

ডিএসইতে আজ ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *