শনিবার, জুন ১৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

প্রকৌশল খাতে ডিভিডেন্ড অপরিবর্তিত ১২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ২৮টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ডিভিডেন্ড বেড়েছে ৬টি কোম্পানির, ডিভিডেন্ড কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানিগুলো হলো-এটলাস বাংলাদেশ, আফতাব অটো, আজিজ পাইপস, বিডি অটোকারস, বিডি ল্যাম্প, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, নাভানা সিএনজি, অলিম্পিক এক্সেসরিজ, রংপুর ফাউন্ড্রি এবং রেনউইক যজ্ঞেশ্বর।
এটলাস বাংলাদেশ
কোম্পানিটি ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছর ছিল ৭১ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *