বুধবার, জুন ১০, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর হাবিব রহমান

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান-এর অনুপস্থিতিকালে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কমিশনার তানভীর হাবিব রহমান। মঙ্গলবার (৯ জুন) থেকে তিনি চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন শুরু করেছে
বিএসইসির এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব অর্পণ করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশ অনুযায়ী, চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে ৯ থেকে ২৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময় তিনি অনুপস্থিত থাকায় কমিশনার তানভীর হাবিব রহমান নিজ দায়িত্বের পাশাপাশি চেয়ারম্যানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
এ সংক্রান্ত নির্দেশনার অনুলিপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিএসইসির কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দপ্তর এবং বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীর দপ্তরেও পাঠানো হয়েছে
উল্লেখ্য, গত ৪ জুন বিএসইসির সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ করেন। একই দিন সরকার মাসুদ খানকে চেয়ারম্যান এবং মো. নাফিজ আল তারিক, নাহিদ মাহতাব ও তানভীর হাবিব রহমানকে নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়। পরে তারা দায়িত্ব গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *