বিনিয়োগকারীদের ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০২২) ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, উক্ত সময়ে ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ।
আগের বছর বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হয়েছিল।
