বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের
পুঁজিবাজার তালিকাভুক্ত বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ৩১ ডিসেম্বর, ২০২২- এ শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
