মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকের উদ্যোক্তা প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসী বেগমের (একজন সাধারণ বিনিয়োগকারী) কাছে উপহার হিসেবে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করেন। তারা মার্কেট ট্রেডিং সিস্টেমের বাইরে এটি করে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন মনসুরুজ্জামান।
