শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
কোম্পানি সংবাদ

রেকর্ড ডেটের কারণে সপ্তাহে বন্ধ ২ কোম্পানির শেয়ার লেনদেন

চলতি সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ২ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।

আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ২ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ২ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- জিপিএইচ ইস্পাত এবং পূবালী ব্যাংক।

২৯ সেপ্টেম্বর

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন পূবালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বর্তমান ২ হাজার কোটি টাকা থেকে অনুমোদিত মূলধন বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ব্যবসা ঋণ নিন

তবে পরিচালনা পর্ষদের নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদনও নিতে হবে।

ব্যাংকটি জানিয়েছে, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১ হাজার ৫৩৩তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকা। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত। পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী মূলধন ৪ হাজার কোটি টাকায় উন্নীত হলে ব্যাংকটির মোট সাধারণ শেয়ারের সংখ্যা দাঁড়াবে ৪০০ কোটি, প্রতিটির অভিহিত মূল্য থাকবে ১০ টাকা।

অনুমোদিত মূলধন বৃদ্ধির প্রস্তাবের পাশাপাশি ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলোও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। মূলধন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব সংশোধন আনা হবে।

পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠেয় সভাটি শুরু হবে সকাল ১১টায়।

পূবালী ব্যাংক জানিয়েছে, অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব কার্যকর করতে প্রথম ধাপে বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে।

০১ অক্টোবর

এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে জিপিএইচ ইস্পাতের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।Stocks & Bonds

৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *