শনিবার, জুলাই ২৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

লেনদেনের শীর্ষে খান ব্রাদাস করেসপন্ডেন্ট১৭ সেপ্টেম্বর ২০২৫,
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানিটির ৪১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার। আর ২৬ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- টেকনো ড্রাগ লিমিটেড, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এনভয় টেক্সটাইলস, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, রবি ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *