বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহ জুড়ে দুই কোম্পানির ডিভিডেনড প্রকাশ

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৬০ পয়সা।
আগামী ৩১ আগস্ট, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট, ২০২৫ তারিখ।
আরও পড়ুন: ১৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *