সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৩৬ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯০ পয়েন্টে।
