বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

আসছে বড় বিনিয়োগ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ সিইও ফোরামের

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বড় আকারের বিনিয়োগ আনতে চলেছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাতে বাজারে লেনদেনের গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যত পুঁজিবাজার আরও উন্নয়নসমৃদ্ধ হবে। ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের ঘটনায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছে শীর্ষ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত পুঁজিবাজারে বর্তমান অবস্থায় করণীয় নির্ধারণের লক্ষ্যে শীর্ষ সিইও ফোরামের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান। এ সময় সিইও ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও শীর্ষপর্যায়ের ব্রোকার হাউজের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছে। আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই, যাতে বাজার এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। তাই বাজার নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। শুধু ফ্লোরপ্রাইস প্রত্যাহারের কারণে যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হন, বাজারে বিক্রির চাপ তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *