এগ্রো অর্গানিকার কিউআই আবেদনের তারিখ নির্ধারণ
পুঁজিবাজার এসএমই মার্কেটে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানি এগ্রো অর্গানিকা পিএলসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটির কিউআই আবেদন শুরু হবে আগামী ২৭ নভেম্বর, সোমবার। চলবে ৩ ডিসেম্বর, রোববার পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৩১ মে কোম্পানিটিকে পূঁজিবাজার থেকে কিউআই অফারের মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে।
কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করবে।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি অধিগ্রহণ, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
সমাপ্ত অর্থবছরের জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত তিন প্রান্তিকে বা নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায়।
এসএমই মার্কেটে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
