ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা অঞ্চলের কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির খুলনা অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ নভেম্বর ২০২৬ খুলনার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব মো. এহতেশামুল হক খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের জন্য সেরা আর্থিক সেবা প্রদানকারী ও বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। এ লক্ষ্য অর্জনে গ্রাহকবান্ধব মানসিকতা এবং উন্নত সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল তুলে ধরেন। পাশাপাশি উন্নত গ্রাহকসেবার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাদের পাশাপাশি রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররাও অনলাইনে অংশগ্রহণ করেন।
