× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিংয়

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে তুংহাই নিটিংয়ের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৭০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ, দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়।

আর ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান , দিনশেষে যার দর দাঁড়ায় ৫ টাকা ৮০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ৯.১৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি ৭.৪৮ শতাংশ, মালেক স্পিনিং মিলস ৬.৩৫ শতাংশ, তিতাস গ্যাস ৬.৩৩ শতাংশ, মতিন স্পিনিং মিলস ৫.৯৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৫.৮৪ শতাংশ ও শেফার্ড ৫.৬৫ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *