× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। আজ কোম্পানিটির ৪৮ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাকমি পেস্টিসাইডস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকার।

৩৩ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সায়হাম টেক্সটাইল মিলস্‌, শাইনপুকুর সিরামিকস, ফেকডিল এবং হোয়াওয়েল টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *