তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭.৫৯ পয়সা।
আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির ইপিএস হয়েছে ২৫ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ২৪ টাকা ৫২ পয়সা।
