বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৫.২২ শতাংশ, দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়।

আর ৫০ পয়সা বা ৫.২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৯ টাকা ১০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ৪.৬৯ শতাংশ, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড ৪.৬৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ৪.৩৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.২৯ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৪.২৯ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ৪.২৬ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *