বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে ১৩৬ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২১ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফের দর বেড়েছে ৭ দশমিক ২২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এপেক্স ট্যানারি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীন ওয়ান: স্কিম টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *