সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫ কোম্পানির মধ্যে ১৫৭ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৬ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু ফেব্রিক্স। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফিডের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, সামিট পাওয়ার, একমি পেস্টিসাইড, পিপলস ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *