পেনিনসুলা চিটাগংয়ে ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ডের চেয়ারম্যান নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ডের চেয়ারম্যান নিয়োগের প্রস্তাব পাস হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহবুব উর রহমানকে এবং মোস্তফা তাহির আরশাদকে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের প্রস্তাব পাস করেছে শেয়ারহোল্ডাররা।
