স্পট মার্কেটে যাচ্ছে আল-হাজ্ব টেক্সটাইল
আগামীকাল ৬ জানুয়ারি, ২০২৫ তারিখ সোমবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস্। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৭ জানুয়ারি, ২০২৫ তারিখ মঙ্গলবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি, ২০২৫ তারিখ বুধবার।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিটির শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
