প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ খান ব্রাদার্সের
পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ তথ্য জানানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ০১ পয়সা।
এছাড়া শেষ প্রান্তিকের শেষে কোম্পানির নগদ প্রবাহ ছিল শূন্য টাকা, আগের বছরের একই সময়ে নগদ প্রবাহ ছিল ০১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৬ পয়সা।
