রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
বীমা

বিমা কোম্পানির লীডে ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে অন্যতম একটি বীমা খাত, আজ বেশিরভাগ বীমা কোম্পানির শেয়ারের দাম বেড়ে যাওয়ায় পুরো সেক্টরে আগুন জ্বলছে। এ কারণে বীমার প্রভাবে আজ ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের ৪৪ শতাংশই বীমা খাতের দখলে। আমরস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৮টি কোম্পানি। এসব কোম্পানির মধ্যে ১১৮টির শেয়ার দর বাড়লেও কমেছে ২৯টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫১টি কোম্পানির শেয়ার। এগুলোর বেশিরভাগই ফ্লোরের দামে।

আজ বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৪৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যা বীমা খাতের মোট কোম্পানির ৮১ শতাংশ। এ খাতের শেয়ার আজ ৩ পয়েন্ট বা ৫.২৮ শতাংশ কমেছে। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৫ বা ৮ দশমিক ৭৭ শতাংশ।

আজ বীমা খাতের কোম্পানিগুলোর মোট ২০৯ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৪.৩২ শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২২ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে আজ লেনদেন হওয়া শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ছয়টি বীমা খাতের। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা লাইফ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী লাইফ, রূপালী ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আজ ডিএসইর শীর্ষ দশ লাভকারীর মধ্যে রয়েছে বীমা খাতের ৫টি কোম্পানি। এই পাঁচটি কোম্পানির মধ্যে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *