মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

বেস্ট হোল্ডিংসের এজিএম ভেন্যু ও লিঙ্ক সম্পর্কিত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু এবং লিঙ্ক সম্পর্কিত তথ্য জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগামী ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে ও ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এই এজিএম এর জন্য আজ ভেন্যু এবং লিঙ্ক জানিয়েছে।
এর জন্য ঠিকানা নির্ধারণ করেছে- ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, ঢাকা সেনানিবাস, ঢাকা। আর ডিজিটাল প্ল্যাটফরমের এজিএম লিঙ্ক: https://bestholdings.bdvirtualagm.com এ যুক্ত হয়ে আলোচ্য সভায় অংশগ্রহন করা যাবে।
উল্লেখ, বেস্ট হোল্ডিংস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *