রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে বিকন ফার্মার সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৪ লাখ ২৫ হাজার ৩৫৬টি শেয়ার ৩৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা। এদিন ব্লকে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি বিকন ফার্মার ৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার ও তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডসের ১ কোটি ২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *