মূলধনের বেশি রিজার্ভ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ কোম্পানির
মূলধনের তুলনায় রিজার্ভ বেশি পুঁজিবাজার তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৫ কোম্পানির। কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, যমুনা অয়েল কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল, লিন্ডে বিডি, লুবরেফ বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, পাওয়ার গ্রিড, শাহজীবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
