শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

রিং সাইন টেক্সটাইলসের দুই বিভাগের উৎপাদন বন্ধ ১৫ দিন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ শ্রেণিভুক্ত রিং সাইন টেক্সটাইলসের ফেব্রিক ও হ্যাং ডাইং বিভাগের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আগামী ১৭ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রক্ষণাবেক্ষণ সমস্যা, পণ্যের গুণগত মান নিয়ে উদ্বেগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও শ্রম বিধিমালা, ২০২২ অনুসারে এ কার্যক্রম বন্ধ থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্ধের মেয়াদ বাড়ানো হলে বা কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হবে। তবে এ সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট দুটি বিভাগের জন্য প্রযোজ্য; অন্য বিভাগের কার্যক্রম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *