রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

রেনউইক যজ্ঞেশ্বরের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ১০০টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৪৮ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১৪ টাকা ৮০ পয়সা বা ৫.৫৫ শতাংশ। আর ১ টাকা ৯০ পয়সা বা ৪.৬৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনাটা লিমিটেডের ৪.২০ শতাংশ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.১৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৪.০৯ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৬৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.২৯ শতাংশ, এসকে ট্রিমসের ৩.০৪ শতাংশ এবং ফনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার দর ২.৯৪ শতাংশ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *