মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৯ জুন) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪৯ কোটি ৫২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ২৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, সামিট এলায়েন্স পোর্ট, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *