বুধবার, জুলাই ২২, ২০২৬
আজকের সংবাদ

সিভিও পেট্রোর বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ঘোষিত ৯ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৯ শতাংশ বোনাস।
বিধি অনুসারে, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।
বোনাস শেয়ার প্রাপ্তির এখতিয়ার নির্ধারণে আগামী ১৭ ডিসেম্বর রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে। ওইদিন যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল বোনাস পাওয়ার যোগ্য বিবেচিত হবে
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৩৪ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা (পুনর্মুল্যায়নসহ)।
আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ অক্টোবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *