রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় ১৫১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় কমেছে ১৩৩ প্রতিষ্ঠানের শেয়ারদর। লেনদেন হয়েছে ১৫১ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৩০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৪৭ ও ২০৬৭ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫১ কোটি ২৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *