বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
আজকের সংবাদ

৩২ কোটি টাকার লেনদেন ব্লকে

পূঁজিবাজার প্রেস.কম ডেস্কঃ সূত্র মতে, রোববার (১৬ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮৫টি কোম্পানির সর্বমোট ৬৬ লাখ ২৭ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৫১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচের ২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আরডি ফুড।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন ১ কোটি ৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৮৫ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৮৩ লাখ ও বিএটিবিসি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *