মেঘনা ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মেঘনা ব্যাংক পিএলসি-এর ১২তম বার্ষিক সাধারণ সভা (AGM) গত ২৩ জুন ২০২৫ তারিখে মেডোনা টাওয়ার, ২৮ বীর উত্তম একে খন্দকার রোড, মহাখালী সি /এ, ঢাকা ১২১২ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সম্মানিত চেয়ারপার্সন মিসেস উজমা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব তানভীর আহমেদ, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব মো: আলি আকতার রিজভী এফসিএ ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মামুনুল হক। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব মো: রজব আলী, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জনাব হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্সান খলিল এবং ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি জনাব সজিব কুমার সাহা এফসিএ সহ ব্যাংকের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ। মেঘনা ব্যাংক ব্যাংকিং সেবার মান উন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Read More