বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে ২৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর ইউনিটদর ৬ দশমিক ৮৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণ ওয়ান: স্কিম টু।
বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামিক ফাইন্যান্স, আইএফআইএল ইসলামী মিউুচুয়াল ফান্ড-১, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটারস এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *