মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড অনুমোদন

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড এর ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) অনুমোদন করেছে কোম্পানিটি। সম্প্রতি রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচ্য সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেডের বোর্ড চেয়ারপার্সন ডা.রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *