সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২ মার্চ থেকে ৬ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.৮৩ শতাংশ। এদিকে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৩.৪৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং তসরিফা ইন্ডান্ট্রিজ লিমিটেডের ১৩.১৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- হামিদ ফেব্রিক্স, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লোথিংস, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
