সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫ পয়সা বা ৮.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৬.৯৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিলভা ফার্মা, মোজাফফর হোসেন স্পিনিং, বেস্ট হোল্ডিংস, সমতা লেদার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *