বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের ৯০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার ব্যাংকের উদ্যোক্তা ও কর্পোরেট পরিচালকরা সমাপনী সপ্তাহে প্রায় ৯০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এই চারটি ব্যাংকের মধ্যে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও এক্সিম ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা ফকির নিটওয়্যার লিমিটেডর কাছে থাকা ৪ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৬৭টি শেয়ারের মধ্যে ৭২ লাখ ৫০ হাজার এবং জামান এগ্রো ফিশারিজ লিমিটেডের (যেখানে ফকির আখতারুজ্জামান জামান এগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক) ০১ লাখ ০৮টি ১৫০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ।

উদ্যোক্তা পরিচালক নিসার কাদেরের হাতে থাকা ২১ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এনসিসি ব্যাংক।

অন্যদিকে মোস্তফা স্টিল গ্যালভানাইজিং প্ল্যান্ট লিমিটেডের কাছে থাকা ৫ লাখ ৯৯ হাজার ৬৬৮টি শেয়ারের মধ্যে ৫ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে ব্যাংক এশিয়া।

এক্সিম ব্যাংক উদ্যোক্তা পরিচালকের কাছে থাকা ৬২,৮২,৬০০টি শেয়ারের মধ্যে ৭,৫০,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ অক্টোবরের মধ্যে ব্যাংকের প্রায় ৯০ লাখ শেয়ার প্রতিষ্ঠানের কর্পোরেট এবং উদ্যোক্তা পরিচালকরা পাবলিক এবং ব্লক মার্কেটে বিক্রি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *