আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বোর্ড সভা করবে খুলনা পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের মতে, সভায় ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড যদি প্রতিবেদনটি অনুমোদন করে তবে কোম্পানি তা প্রকাশ করবে।
গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
