সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

ইন্স্যুরেন্স এবং পুঁজিবাজারের অবস্থা করুণ : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, গত ১০-১২ বছর ধরেই অর্থনীতির চার স্তম্ভ যেমন ব্যাংক, পুঁজিরবাজার, ইন্স্যুরেন্স, বন্ড মার্কেট পিছিয়ে ছিল। কোনো ভাবেই আমরা বন্ড মার্কেট গড়েই তুলতে পারিনি। ইন্স্যুরেন্স আর পুঁজিবাজারের অবস্থা করুণ। ফলে একমাত্র ব্যাংকিং খাতকেই আমাদের দেশে বড় দায়িত্ব পালন করতে হচ্ছে।
বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটরিয়ামে ‘টিপিং পয়েন্টস অব রিফর্ম এজেন্ডা ফর দ্যা টার্নঅ্যারাউন্ড অব দ্যা ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আহসান এইচ মনসুর বলেন, আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা। পরবর্তী অর্থবছরের মাঝে তা ৫ শতাংশে নামানো। মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা। আশা করি তা সম্ভব।
তিনি আরো বলেন, বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়তি। একসময় তা কমে আসবে। মুদ্রাস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে পারলে আমরা ব্যাংকের সুদ ও নীতি সুদহার কমিয়ে আনব।
কেন্দ্রীয় ব্যাংকটির গভর্নর বলেন, রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছিল। যা এখন হয়েছে ২৪ বিলিয়ন। অর্থাৎ বাকি টাকাটা বাইরে চলে গেছে। আমরা যদি আমানত বাড়াতে না পারি, টাকা বাইরে চলে যায়, তাহলে ব্যাংক ও অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *