শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

পুঁজিবাজার প্রেস.কম :চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিকস। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় জনতা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে উভয় কোম্পানি।
অপরদিকে, স্ট্যান্ডার্ড সিরামিকস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস ঘোষণা করবে।
কোম্পানিগুলোর নাম, ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণার তারিখ ও সময় নিচে দেওয়া হলো-
১৬ জুন
জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক, বিকাল ৩টায়
১৭ জুন
স্ট্যান্ডার্ড সিরামিকসের তৃতীয় প্রান্তিক, বিকাল ৩টায়
২১ জুন
এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক, বিকাল পৌনে ৩টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *