সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
কোম্পানি সংবাদ

চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন শেষে বেস্ট হোল্ডিংসের আয় অনেক বাড়বে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেস্ট হোল্ডিংস লিমিটেডের মালিকানাধীন বাণিজ্যিক প্লটের ওপর লাক্সারি প্রাইভেট স্যুট এন্ড এক্সিকিউটিভ এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নামে আরেকটি প্রকল্প নির্মানাধীন রয়েছে। এই প্রকল্পটিরও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।

বেস্ট হোল্ডিংস লিমিটেড-এর সাবসিডিয়ারী দুটি কোম্পানী রয়েছে। যার একটি আইকনএক্স হোটেলস লিমিটেড এবং অপরটি ধামশুর ইকনোমিক জোন লিমিটেড।

আইকনএক্স হোটেলস লিমিটেডের মালিকানায় আরেকটি পাঁচ তরকা হোটেল ম্যারিয়ট ভালুকা নির্মানাধীন রয়েছে, যার কার্যক্রম এ বছরের দ্বিতীয়ার্ধে শুরু করার পরিকল্পনা রয়েছে। ম্যারিয়ট ভালুকার সাথে ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্সের নির্মাণ কাজও চলমান, যেখানে শপিং মল, সিনেপ্লেক্স, ব্যাংক-বীমাসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের অফিস পরিচালনার সুযোগ থাকবে। আইকনএক্স হোটেলস লিমিটেডের ৫১ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেডের।

বেস্ট হোল্ডিংস লিমিটেড এর দ্বিতীয় সাবসিডিয়ারী প্রতিষ্ঠান ধামশুর ইকনোমিক জোন লিমিটেড। ময়মনসিংহের ভালুকায় প্রায় ৮৫০ একর জমির উপর নির্মাণাধীন এই ইকনোমিক জোনটি আগামী ২০২৭ সাল নাগাদ কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সচিব আবুল কালাম আজাদ কোম্পানিটির আইপিও প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোম্পানি সচিব আবুল কালাম আজাদ এর সাথে সাক্ষাৎ কালে তিনি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন,

বেস্ট হোল্ডিংস লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান আইকনএক্স সার্ভিসেস লিমিটেড-এর তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম শতভাগ আবাসিক সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শিক্ষা প্রতিষ্ঠান হেইলিবারি ভালুকা, যার কার্যক্রম চলতি বছরের আগস্ট মাসে শুরু হতে যাচ্ছে। হেইলিবারি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে হেইলিবারির শিক্ষার্থীরা এক সময় বড় বড় বহুজাতিক কোম্পানির নেতৃত্ব দেবে বলে আমি বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *