পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভা করবে আগামী ১০ আগস্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচ্য সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ২০২১ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
